Pages

Sunday, February 12, 2017

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ১২ ফেব্রুয়ারি ২০১৭



১।    অদ্য ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৬ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোজদার আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্প কমান্ডার এসআই একে ডোবে।

২।    অদ্য ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঝাঝা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১২২ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার ইছাখালী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঝাঝা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের বেতাই ক্যাম্প কমান্ডার এসআই শুভ্রত শাহা।

৩।  অদ্য ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১১৭ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা বাশবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বাজিতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খাইরুল কালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের শাহাপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর দরকা পানওয়ান।

৪।    অদ্য ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পযর্ন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের রুদ্রনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১২৬ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বাশঝাড় নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রুদ্রনগর বিওপি কমান্ডার হাবিলদার কাজী শাহিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ ব্যাটালিয়নের হিলশামারী ক্যাম্প কমান্ডার এসআই দিলবক সিংহ।


৫।  উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।