১। অদ্য ২০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
সকাল আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইসকেন্দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ২০৪
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮১,৬০০/-(একাশি হাজার ছয়শত)
টাকা মাত্র।
২। অদ্য ২০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ
রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী
বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈবদপুর গ্রামের হৈবদপুর মাঠ নামক স্থান
হতে ১৪৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫৭,৬০০/-(সাতান্ন
হাজার ছয়শত) টাকা মাত্র।
৩। উপরে আটককৃত ৩৪৮ বোতল
ফেন্সিডিল এর সর্বমোট মূ্ল্য ১,৩৯,২০০/-(এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশত) টাকা
মাত্র।
