Pages

Wednesday, February 1, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০২ ফেব্রুয়ারি ২০১৭



১।   অদ্য ০২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়রামপুর গ্রামের জয়রামপুর মাঠ নামক স্থান হতে ২৬০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,০৪,০০০/-(এক লক্ষ চার হাজার) টাকা মাত্র।


২।   অদ্য ০২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈমতপুর গ্রামের হৈমতপুর মাঠ নামক স্থান হতে ৪০ বোতল ফেন্সিডিল এবং ১০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩১,০০০/-(একত্রিশ হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ০২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরশেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ নামক স্থান হতে ২০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র।

৪।   উপরে আটককৃত ৩০০ বোতল ফেন্সিডিল এবং ৩০ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,৬৫,০০০/-(এক লক্ষ পঁয়ষট্টি হাজার)টাকা মাত্র।