১। অদ্য ১৩ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার উথুলী গ্রামের রাস্তার পার্শ্ব হতে ৩৩ বোতল ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৩,২০০/-(তের হাজার দুইশত) টাকা মাত্র।
২। অদ্য ১৩ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ
জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ২৮ টি শাড়ী, ২২টি থ্রী-পিচ,
০৪ টি ফ্রগ, ১৬ টি ওড়না, ০৮ টি পাঞ্জাবী, ১০ টি ব্লাউজ, ০৫ টি জীন্স প্যান্ট, ০২
টি শার্ট পিচ, ০৭ কেজি মসলা, ০৪ কার্টুন ডেইরি মিল্ক, ০১ কার্টুন খিটকাট চকলেট, ০৩
টি হরলিক্স এবং ৮৩ টি বিভিন্ন প্রকার কসমেটিক আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৩,৬১,১০০/-(তিন লক্ষ একষট্টি হাজার একশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৩ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির
টহল কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর
জেলার মুজিবনগর থানার ভবেরপাড়া গ্রামের ভবেরপাড়া মিশন মোড় নামক স্থান হতে ০১ টি
গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা
মাত্র।
৪। উপরে উল্লেখিত
আটককৃত ৩৩ বোতল ফেন্সিডিল, ০১ টি গরু, ২৮ টি শাড়ী, ২২টি থ্রী-পিচ, ০৪ টি ফ্রগ, ১৬
টি ওড়না, ০৮ টি পাঞ্জাবী, ১০ টি ব্লাউজ, ০৫ টি জীন্স প্যান্ট, ০২ টি শার্ট পিচ, ০৭
কেজি মসলা, ০৪ কার্টুন ডেইরি মিল্ক, ০১ কার্টুন খিটকাট চকলেট, ০৩ টি হরলিক্স এবং
৮৩ টি বিভিন্ন প্রকার কসমেটিক এর সর্বমোট মূল্য ৪,১৯,৩০০/-(চার লক্ষ উনিশ হাজার তিনশত)
টাকা মাত্র।