Pages

Sunday, June 25, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক বিশেষ চোরচালান অভিযানে ২৮জন মাদক ব্যবসায়ীসহ ফেন্সিডিল ও আটক ২৫ জুন ২০১৭



১।   গত ২৪ জুন ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক বীরেন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর বাশঁ তলা নামক স্থান হতে ০২ জন ধৃত আসামীসহ (১। মোঃ রায়হান উদ্দিন (২০), পিতা-মোঃ বাবু খাঁ, এবং ২। মোঃ তাহাজ্জল ইসলাম (২১), পিতা-মৃত ফকির বিশ্বাস উভয়ের গ্রাম-আরামডাংগা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ০২ টি বাই-সাইকেল এবং ০২ টি মোবাইল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,২০০/-(পনের হাজার দুইশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক বীরেন্দ্র বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।   গত ২৪ জুন ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ০৪ জন ধৃত আসামীসহ (১। মোঃ নেপা(৩০), পিতা-সালাউদ্দিন, ২। মোঃ বিশারদ (২৮), পিতা-মোঃ আঃ হালিম, ৩। মোঃআঃ কুদ্দুস (৪০), পিতা-মৃত জামাল উদ্দিন সকলের গ্রাম-চাকুলিয়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা এবং ৪। মোঃ আসাদুল (৪১),পিতা-মৃত মান্দার, গ্রাম-ঠাকুরপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৪০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৩।   গত ২৪ জুন ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোট বলদিয়া গ্রামের ছোট বলদিয়া মাঠ নামক স্থান হতে ০৩ জন ধৃত আসামীসহ (১। মোঃ আসাদুল হক (৪৫),পিতা-মৃত আঃ সাত্তার বিশ্বাস, ২। মোঃ মহিউদ্দিন (৩৬),পিতা-মৃত মজিবর বিশ্বাস, এবং ৩। মোঃ ফারুক হোসেন (২২),পিতা-মোঃ খোরশেদ সকলের গ্রাম-কামারপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৪৫ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,০০০/-(আটার হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৪।   গত ২৪ জুন ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলীমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া বাশঝাড় নামক স্থান হতে ০২ জন ধৃত আসামীসহ (১। মোঃ নবী (২৬),পিতা- মোঃ আবুল হোসেন এবং ২। মোঃ আলমগীর হোসেন (২৪),পিতা-কালু কয়াল উভয়ের গ্রাম-হুদাপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ আলীমুজ্জামান বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৫।   গত ২৪ জুন ২০১৭ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েব ‍সুবেদার মোঃ আব্দুল বারেক শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান হতে ০২ জন ধৃত আসামীসহ (১। মোঃ মফিজুল ইসলাম (৩২),পিতা-মৃত আঃ মান্নান এবং ২। মোঃ রফিকুল ইসলাম (৪৫),পিতা-তাজেম মন্ডল উভয়ের গ্রাম-হুদাপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক শেখ বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৬।   গত ২৪ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার মাঝপাড়া গ্রামের মাঝপাড়া মাঠ নামক স্থান হতে ০২ জন ধৃত আসামীসহ (১। মোঃ আজামিন (৩৫),পিতা-মৃত ইছাহাক মন্ডল, গ্রাম-সোনাপুর এবং ২। মোঃ মোক্তার শেখ (৩২),পিতা-মৃত তেতুল শেখ, গ্রাম-মাঝপাড়া উভয়ের থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর) ১০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি মোবাইল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,০৫০/-(ছয় হাজার পঞ্চাশ) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে মুজিবনগর থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ নজিবুর রহমান বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৭।   গত ২৪ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের জয়পুর রাস্তার পাশ্বে হতে ০২ জন ধৃত আসামীসহ (১। মোঃ খোকন (৩৮),পিতা-মোঃ আবু ছামা এবং ২। মোঃ বাহারুল (৪৫),পিতা-মৃত রুস্তম আলী, উভয়ের গ্রাম-জয়পুর, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর) ০৮ বোতল ফেন্সিডিল এবং ০২ টি মোবাইল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,৭০০/-(ছয় হাজার সাতশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে মুজিবনগর থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৮।   গত ২৪ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর চার রাস্তা মোড় নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ আরাফাত আলী (৪২), পিতা-মৃত হাবিবুর রহমান, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ১২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৮০০/-(চার হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ আশানুল হক বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৯।   অদ্য ২৫ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা গ্রাম হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ রাজন মিয়া (১৬),পিতা-মৃত্য আব্দুস শুকুর, গ্রাম-আমঝুপি, থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুর) ০২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮০০/-(আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোর্পদ করতঃ নায়েব সুবেদার মোঃ শাহ আলম বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

১০।  অদ্য ২৫ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ টুটুল মিয়া (৩২), পিতা-সাবদার মিয়া, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ১৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,২০০/-(পাঁচ হাজার দুইশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

১১।  অদ্য ২৫ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী গ্রাম হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ মন্টু মিয়া (৪০), পিতা-মৃত আজিম বক্স, গ্রাম-ফুলবাড়ী, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ১০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,০০০/-(চার হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

১২।  অদ্য ২৫ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা পাকা রাস্তার উপর হতে ০৩ জন ধৃত আসামীসহ (১। মোঃ ইয়াকুব আলী (৩০), পিতা-মৃত আফাজ উদ্দিন, গ্রাম-নাস্তিপুর, ২। মোঃ সুমন আলী (২৮), পিতা-মুন্নাফ আলী ও ৩। মোঃ আল আমিন (৩০), পিতা-মৃত কসর উদ্দিন উভয়ের গ্রাম-ঝাঝাডাংগা, সকলের থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৯০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

১৩।  অদ্য ২৫ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া গালার মাঠ হতে ০২ জন ধৃত আসামীসহ (১। মোঃ মশিউর রহমান ভাদু (৪০), পিতা-মৃত হানিফ মন্ডল, গ্রাম-কামারপাড়া এবং ২। মোঃ ইয়াছিন আরাফাত (৩২), পিতা-মান্দার আলী মন্ডল, গ্রাম-নাস্তিপুর, উভয়ের থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ কাজী শাহীন বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

১৪।  অদ্য ২৫ জুন ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ মেহগনি বাগানের মধ্যে হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ আবদার (৩০), পিতা-মৃত মুরশিদ, গ্রাম-জয়নগর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ১২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৮০০/-(চার হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

১৫।  অদ্য ২৫ জুন ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ইশ্বরচন্দ্রপুর বিএসপি মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ মিঠু (৩০), পিতা-সমর আলী, গ্রাম-আকন্দবাড়ীয়া, থানা+জেলা-চুয়াডাংগা) ১২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৮০০/-(চার হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে চুয়াডাংগ সদর থানায় সোর্পদ করতঃ নায়েব সুবেদার মোঃ আবুল কালাম বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

১৬।  অদ্য ২৫ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর গোরস্থান মাঠ নামক স্থান হতে ১১৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৭,৬০০/-(সাতচল্লিশ হাজার ছয়শত) টাকা মাত্র।



১৭। অদ্য ২৫ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ২০৫ টি শাড়ী, ১৬২৪ প্যাক বিস্কুট, ১৪৬৭ টি চকলেট, ৫০ টি হরলিক্স এবং ৩৯ টি কমপ্লেন দুধ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৩,৮৬,৩৯০/-(তের লক্ষ ছিয়াশি হাজার তিনশত নব্বই) টাকা মাত্র।

১৮।  উপরে উল্লেখিত আটককৃত ৪৬৯ বোতল ফেন্সিডিল, ০২ টি সাইকেল, ০৫ টি মোবাইল, ২০৫ টি শাড়ী, ১৬২৪ প্যাক বিস্কুট, ১৪৬৭ টি চকলেট, ৫০ টি হরলিক্স এবং ৩৯ টি দুধ এর সর্বমোট মূল্য ১৫,৯৪,৭৪০/-(পনের লক্ষ চুরানব্বই হাজার সাতশত চল্লিশ) টাকা মাত্র।