Pages

Wednesday, June 7, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৮ জুন ২০১৭



১।   অদ্য ০৮ জুন ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ রাশিদুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার আলমডাংগা থানার আলমডাংগা মেইন রোড নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় ৫৯৪ পিচ ভারতীয় উন্নত মানের শাড়ী, ৩০ পিচ কামিজ এবং ০৬ টি পাঞ্জাবী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,৪২,০০০/- (ত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার) টাকা মাত্র।

২।   অদ্য ০৮ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল)৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ নামক স্থান হতে ৩৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৪,৪০০/-(চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটককৃত ৫৯৪ পিচ শাড়ী, ৩০ পিচ কামিজ, ০৬ টি পাঞ্জাবী এবং ৩৬ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৩০,৫৬,৪০০/-(ত্রিশ লক্ষ ছাপান্ন হাজার চারশত) টাকা মাত্র।