Pages

Wednesday, June 14, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল আটক ১৫ জুন ২০১৭


১।  অদ্য ১৫ জুন ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আজিমপুর গ্রামের আজিমপুর সুপার ভাটার সামন হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ আসাদুল ইসলাম (৩৬), পিতা-নবিস উদ্দিন, গ্রাম-আজিমপুর মাঠপাড়া, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ১২০ বোতল ফেন্সিডিল এবং ০১ টি চার্জার ভ্যান আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৮,০০০/-(আটাশি হাজার) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ হাবিলদার মোঃ আশানুল হক বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
 
২।  অদ্য ১৫ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ নামক স্থান হতে ১৮০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।



৩।   অদ্য ১৫ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/-(উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।


৪।   উপরে উল্লেখিত আটককৃত ৩৪৮ বোতল ফেন্সিডিল এবং ০১ টি চার্জার ভ্যান এর সর্বমোট মূল্য ১,৭৯,২০০/-(এক লক্ষ উনআশি হাজার দুইশত) টাকা মাত্র।