১। অদ্য ১৪ জুন
২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার শেনেরহুদা গ্রামের শেনেরহুদা পাকা রাস্তা উপর হতে ১১৬ টি
ভারতীয় উন্নত মানের শাড়ী, ৩২ টি থ্রী-পিচ, ৭০০ টি ইমিটেশনের মালা এবং ০১ টি
মাইক্রোবাস আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫,৯০,০০০/-(পঁচিশ লক্ষ নব্বই হাজার)
টাকা মাত্র
২। অদ্য ১৪ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে(সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর কালার মাঠ নামক স্থান হতে ৩১০
বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২৪,০০০/-(এক লক্ষ চব্বিশ
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৪ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে(সিভিল)
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর
জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের পিরতলা মাঠ নামক স্থান হতে ৬০০০ টি Paractin Tablet আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/-(ষাট হাজার)
টাকা মাত্র।
৪। অদ্য ১৪ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে
(সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার কমরপুর গ্রামের কমরপুর কার্পাসডাংগা নামক স্থান হতে ৮০০
কেজি বিট লবন এবং ০১ টি আলমসাধু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,২০,০০০/-(দুই
লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।
৫। উপরে উল্লেখিত
আটককৃত ১১৬ টি শাড়ী, ৩২ টি থ্রী-পিচ, ৭০০ টি ইমিটেশনের মালা, ৩১০ বোতল ফেন্সিডিল, ৬০০০
টি Paractin Tablet, ৮০০ কেজি বিট লবন, ০১ টি মাইক্রোবাস এবং ০১ টি আলমসাধু
এর সর্বমোট মূল্য ২৯,৯৪,০০০/-(উনত্রিশ লক্ষ চুরানব্বই হাজার) টাকা মাত্র।