Pages

Thursday, June 22, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৩ জুন ২০১৭



১।   অদ্য ২৩ জুন ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ২৩ কেজি কিশমিস, ১০ জোড়া স্যান্ডেল এবং ৪২ কেজি ষ্টীল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৪১,১০০/-(এক লক্ষ একচল্লিশ হাজার একশত) টাকা মাত্র।
২।   অদ্য ২৩ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ নামক স্থান হতে ৪০০ টি এ্যানাগ্রা ট্যাবলেট, ৮০ টি ডিআর-এক্স ট্যাবলেট এবং ০৫ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,৩০০/-(ছত্রিশ হাজার তিনশত) টাকা মাত্র।
৩।   অদ্য ২৩ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দামুড়হুদা পাকা রাস্তার উপর হতে ৩০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/-(বার হাজার) টাকা মাত্র।
৪।   অদ্য ২৩ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী পাকা রাস্তার উপর হতে ৭০ কেজি পলিথিন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৫,০০০/-(পঁয়ত্রিশ হাজার) টাকা মাত্র।
৫।   উপরে উল্লেখিত আটককৃত ২৩ কেজি কিশমিস, ১০ জোড়া স্যান্ডেল, ৪২ কেজি ষ্টীল ৪০০ টি এ্যানাগ্রা ট্যাবলেট, ৮০ টি ডিআর-এক্স ট্যাবলেট, ০৫ বোতল মদ, ৩০ বোতল ফেন্সিডিল এবং ৭০ কেজি পলিথিন এর সর্বমোট মূল্য ২,২৪,৪০০/-(দুই লক্ষ চব্বিশ হাজার চারশত) টাকা মাত্র।

৬। সকল সিজার সিভিল সোর্স।