১। অদ্য ১০ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (আরআইবি)
৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া পিয়ারুল
মিয়ার বাড়ীর পিছন হতে ১৪০ জোড়া স্যান্ডেল এবং ৯০ কেজি লবন আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১,৪১,৮০০/-(এক লক্ষ একচল্লিশ হাজার আটশত) টাকা মাত্র।
২। অদ্য ১০ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল)
৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর তিন রাস্তার মোড় নামক স্থান হতে ৯৮ টি ক্যামেরার খুচরা যন্ত্রাংশ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,২৫,৩৭৪/-(দশ লক্ষ পঁচিশ হাজার তিনশত
চুয়াত্তর) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটককৃত ১৪০ জোড়া স্যান্ডেল, ৯০ কেজি লবন এবং ৯৮ টি ক্যামেরার খুচরা
যন্ত্রাংশ এর সর্বমোট মূল্য ১১,৬৭,১৭৪/-(এগার লক্ষ সাতষট্টি হাজার একশত চুয়াত্তর) টাকা
মাত্র।