১। গত ২৬ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৮টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল)৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার হাবিলদার ইসকান্দার আলী মুন্সি
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার শালিকা
শ্যামলীপাড়া গ্রামের শালিকা মাঠ নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ মিঠুন মিয়া
(২৮), পিতা-হায়াত আলী, গ্রাম-শালিকা শ্যামলীপাড়া, পোষ্ট-দাড়িয়াপুর, থানা+জেলা-মেহেরপুর)
০৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,২০০/-(তিন হাজার দুইশত)
টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোর্পদ করতঃ হাবিলদার
মোঃ ইসকান্দার আলী মুন্সি বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
২। অদ্য ২৭ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নাঃ সুবেঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা
মন্ডলপাড়া নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ রাজু আহম্মেদ (৩০), পিতা-মিয়ারুল
ইসলাম, গ্রাম-বুড়িপোতা মন্ডলপাড়া, পোষ্ট-গোভিপুর, থানা+জেলা-মেহেরপুর) ০২ বোতল ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮০০/-(আটশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ
আসামীকে মেহেরপুর সদর থানায় সোর্পদ করতঃ নাঃ সুবেঃ শাহ আলম বাদী হয়ে বর্ণিত
আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
৩। উপরে
উল্লেখিত আটককৃত ১০ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৪,০০০/-(চার হাজার) টাকা
মাত্র।