১। অদ্য ১১ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার সুলতানপুর গ্রামের সুলতানপুর
মাঠ নামক স্থান হতে ২৫৫ বোতল ফেন্সিডিল এবং ১৯ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১,৩০,৫০০/-(এক লক্ষ ত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ১১ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর
মাঠ নামক স্থান হতে ২২ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,০০০/-(তেত্রিশ
হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটককৃত ২৫৫ বোতল ফেন্সিডিল এবং ৪১ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,৬৩,৫০০/-(এক
লক্ষ তেষট্টি হাজার পাঁচশত) টাকা মাত্র।