অদ্য ১৫ জুন ২০১৭ তারিখ আনুমানিক বিকাল ০৫টা ১০ মিনিট হতে ০৬টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা
জেলার দামুড়হুদা
থানার অন্তর্গত ঠাকুরপুর বাজার নামক স্থানে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক
দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোঃ রাশিদুল ইসলাম । এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় মোঃ
ইব্রাহিম প্রফেসার কার্পাসডাংগা ডিগ্রী কলেজ, মোঃ এনামুল হক ইনু চেয়্যারম্যান
কুড়ালগাছি ইউপি, মোঃ আব্দুর রাজ্জাক ইউপি সদস্য কার্পাসডাংগা ইউপি এবং স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে
চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা
করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ।


