Pages

Friday, June 16, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৭ জুন ২০১৭



১।   অদ্য ১৭ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর গোরস্থান মাঠ নামক স্থান হতে ১৭৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৯,৬০০/-(উনসত্তর হাজার ছয়শত) টাকা মাত্র।


২।   অদ্য ১৭ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পারকেষ্টপুর গ্রামের পারকেষ্টপুর পাকা রাস্তার পার্শ্ব হতে ১০০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা মাত্র।



৩।   উপরে উল্লেখিত আটককৃত ২৭৪ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১,০৯,৬০০/-(এক লক্ষ নয় হাজার ছয়শত) টাকা মাত্র।