১। গত ২৫ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ
খায়রুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার মাঝপাড়া
গ্রামের মাঝপাড়া মাঠ নামক স্থান হতে ০২ জন ধৃত আসামীসহ (১। মোঃ আশরাফুল (২৬),
পিতা-মোঃ খবির উদ্দিন এবং ২। মোঃ সাকলাইন হোসেন (১৮), পিতা-মোঃ আশরাফুল উভয়ের
গ্রাম-মাঝপাড়া, থানা-মুজিবনগর, জেলা-মেহেরপুর) ০৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ১,৬০০/-(এক হাজার ছয়শত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে মুজিবনগর
থানায় সোর্পদ করতঃ নায়েব সুবেদার মোঃ খায়রুল কালাম বাদী হয়ে বর্ণিত আসামীদের
বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।যার মামলা নম্বর ১৮ তারিখ ২৫ জুন ২০১৭।
২। উপরে
উল্লেখিত আটককৃত ০৪ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১,৬০০/-(এক হাজার ছয়শত) টাকা
মাত্র।