Pages

Tuesday, June 6, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৭ জুন ২০১৭



১।   অদ্য ০৭ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল)৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে নিম্নবর্ণিত ০৩ জন আসামীসহ ৩৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৪,৪০০/-(চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ সুবেদার মোঃ জাহাংগীর আলম বাদী হয়ে বর্ণিত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছেঃ


ধৃত আসামী ০৩ জনঃ

     ক। মোঃ সাদ্দাম হোসেন (২৫), পিতা-মোঃ ওসমান আলী
     খ। মোঃ শহিদুল ইসলাম(৩৫), পিতা-মোঃ আজিজুল হক এবং
     গ। মোঃ শামসুল ইসলাম (৩৪), পিতা-মৃত খলিল মোল্লা
     সকলের গ্রাম-জয়নগর, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাংগা।
২।   অদ্য ০৭ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে(সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈবতপুর গ্রামের হৈবতপুর মাঠ নামক স্থান হতে ২১০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৪,০০০/-(চুরাশি হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ০৭ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
(সিভিল)বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ নামক স্থান হতে ৪২ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৩,০০০/-(তেষট্টি হাজার) টাকা মাত্র।
৪।   অদ্য ০৭ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
(আরআইবি)বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া মাঠ নামক স্থান হতে ৩২ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র
৫।   উপরে উল্লেখিত আটককৃত ২৪৬ বোতল ফেন্সিডিল এবং ৭৪ বোতল মদ এর সর্বমোট মূল্য ২,০৯,৪০০/-(দুই লক্ষ নয় হাজার চারশত) টাকা মাত্র।