১। অদ্য ২৪ জুন
২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ হতে
২১২ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৪,৮০০/-(চুরাশি হাজার আটশত)
টাকা মাত্র।
২। অদ্য ২৪ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী গ্রামের বারাদী মাঠ
নামক স্থান হতে ১৪০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৬,০০০/-(ছাপ্পান্ন
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ২৪ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হরিরামপুর গ্রামের হরিরামপুর
মাঠ হতে ৩০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/-(বার
হাজার) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটককৃত ৩৮২ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ১,৫২,৮০০/-(এক লক্ষ বাহান্ন
হাজার আটশত) টাকা মাত্র।


