১। অদ্য ২১ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া
মাঠ নামক স্থান হতে ৪৫ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৭,৫০০/-(সাতষট্টি
হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ২১ জুন
২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলিমুজ্জামান
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা
গ্রামের জালাখালী মাঠ নামক স্থান হতে ২৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১১,২০০/-(এগার হাজার দুইশত) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটককৃত ৪৫ বোতল মদ এবং ২৮ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৭৮,৭০০/-(আটাত্তর
হাজার সাতশত) টাকা মাত্র।