Pages

Monday, June 5, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৬ জুন ২০১৭



১।   অদ্য ০৬ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (আরআইবি) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ নামক স্থান হতে ১২১ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,৪০০/-(আটচল্লিশ হাজার চারশত) টাকা মাত্র।
২।   অদ্য ০৬ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল)৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ নামক স্থান হতে ০৩ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৭০,০০০/-(এক লক্ষ সত্তর হাজার) টাকা মাত্র।
৩।   অদ্য ০৬ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল) ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে হতে ১২০৩ টি ইমিটেশনে এবং ২০৩ টি কসমেটিক আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৮৫,৭০০/-(এক লক্ষ পঁচাশি হাজার সাতশত) টাকা মাত্র।
৪।   অদ্য ০৬ জুন ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে (সিভিল)৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা কেরু কোম্পানী ১নং গেইট এর সামনে হতে নিম্নবর্ণিত আসামীসহ ৭৪ টি মাদুর, ০১ টি নসিমন গাড়ী এবং ০১ টি মোবাইল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৭৯,২০০/-(এক লক্ষ উনআশি হাজার দুইশত) টাকা মাত্র।
ধৃত আসামী ০২ জনঃ
১। মোঃ শুকুর আলী (৩৩), পিতা-মৃত সাহেব আলী, গ্রাম-ধানগড়া, পোষ্ট-কুড়ালগাছী, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা।
     ২।  মোঃ শাহিন (৪০), পিতা-মুনসুর আলী, গ্রাম-নতুনপাড়া, পোষ্ট-কারপাসডাংগা, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাংগা।
৫।   উপরে উল্লেখিত আটককৃত ০৩ টি গরু, ১২১ টি বোতল ফেন্সিডিল, ১২০৩ টি ইমিটেশন, ২০৩ টি কসমেটিক, ৭৪ টি মাদুর, ০১ টি নসিমন এবং ০১ টি নসিমন এর সর্বমোট মূল্য ৫,৮৩,৩০০/-(পাঁচ লক্ষ তিরাশি হাজর তিনশত) টাকা মাত্র।