অদ্য ০২ জুন ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৫ টা হতে বিকাল ০৬ টা পর্যন্ত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৬ এর নিকট ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক হ্লা হেন মং এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টরের সেক্টর কমান্ডার এসএইচ পুসপান্তর শিং রাথর, ডিআইজি বিএসএফ। এছাড়া বিজিবির পক্ষে আরো উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান,বিজিবিএম, অতিরিক্ত পরিচালক মোঃ তারেক মাহমুদ সরকার, সেক্টর সদর দপ্তর কুষ্টিয়া। বিএসএফ এর পক্ষে আরো উপস্থিত ছিলেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী সুরেশ কুমার, ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শতিশ চন্দ্র । বর্ণিত পতাকা বৈঠকে বাংলাদেশ-ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকা নিরুপণ এবং স্পর্শকাতর এলাকায় বিজিবি-বিএসএফ যৌথ টহল করার ব্যাপারে আলোচনা হয়। তাছাড়া ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারেও বর্ণিত পতাকা বৈঠকে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয় ।