Pages

Wednesday, June 3, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ০৪ জুন ২০১৫



১।   অদ্য ০৪ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা রশিদশাহ মাজারের নিকট পাঁকা রাস্তার উপর হতে ১১২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৪,৮০০/-(চুয়াল্লিশ হাজার আটশত) টাকা মাত্র ।
২।   অদ্য ০৪ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বায়াত্তর হাজার) টাকা মাত্র ।
৩।  অদ্য ০৪ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মির্জা ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১৩২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৩৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৫,৩০০/-(এক লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা মাত্র ।
৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,২২,১০০/-(দুই লক্ষ বাইশ হাজার এশত) টাকা মাত্র।