Pages

Saturday, June 6, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ০৭ জুন ২০১৫



১।   অদ্য ০৭ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের দত্তবাড়ী মাঠ হতে ২৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪২,০০০/-(বিয়াল্লিশ হাজার) টাকা মাত্র।



২।   অদ্য ০৭ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ হতে ৩৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৪৪,০০০/-(এক লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ০৭ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোটবলদিয়া গ্রামের ছোটবলদিয়া নামক স্থান হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৭,৫০০/-(সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪।   অদ্য ০৭ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফয়জুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের তালতলা নামক স্থান হতে ৮৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২৭,৫০০/-(এক লক্ষ সাতাশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৫। অদ্য ০৭ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাবুল শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মাইলবাড়ীয়া গ্রামের ঈদগাহ মাঠ হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র।
৬। অদ্য ০৭ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠপাড়া হতে ২৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৭,৫০০/-(সাইত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৭।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,১৮,৫০০/-(চার লক্ষ আঠার হাজার পাঁচশত) টাকা মাত্র।