১। গত ০৫ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ১১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ এর সার্বিক তত্ত্বাবধানে
অত্র ব্যাটালিয়নের নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন মাগুরা জেলার সদর থানার মাগুরা
পেট্রোল পাম্প এর নিকট হতে ঢাকা গামী (ঢাকা মেট্রো উ-১১-১৫৮১)কাভার্ট ভ্যান তল্লাশী করে ভারতীয় উন্নত মানের শাড়ী ৮৪ টি, থ্রি-পিচ ২৭০ টি, শার্ট
পিচ ২১ টি, সুট পিচ ২০ টি, অরবিন্দ ধুতি ১৫০ টি, প্যান্টের থান কাপড় ৬১৯৪ মিটার, বিভিন্ন
প্রকার থান কাপড় ৪৯,৬১১ মিটার এবং ০১ টি কাভার্ট ভ্যান (মাইকলেশন ট্রান্সপোর্ট) আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫,৪৭,৭০,০৫০/- (পাঁচ কোটি
সাতচল্লিশ লক্ষ সত্তর হাজার পঞ্চাশ) টাকা মাত্র।
২। গত ০৫ জুন ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০২ টা ১০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার সন্তোষপুর গ্রাম হতে ০১ জন আসামীসহ {মোঃ রহমত আলী(২৮), পিতা-সাহেব
আলী, গ্রাম-শিংনগর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা} ১৮ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৭,০০০/-(সাতাশ হাজার) টাকা মাত্র। আটককৃত
আসামীকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জীবননগর কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন
১৯৯০ এর ২২ ‘ঘ’ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম
কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে, যার মোবাইল কোর্ট মামলা নং ৪৬/২০১৫ তারিখ ০৫
জুন ২০১৫।
৩। অদ্য ০৬ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ হতে ২৩০
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯২,০০০/-(বিরানব্বই
হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ০৬ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সন্তোষপুর গ্রামের সন্তোষপুর
মাঠ হতে ৩১৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২৬,৮০০/-(এক
লক্ষ ছাব্বিশ হাজার আটশত) টাকা মাত্র।
৫। অদ্য ০৬ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মীর্জা ওয়াজেদ সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হইবতপুর গ্রামের হইবতপুর মাঠ হতে
৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,৪০০/-(ত্রিশ
হাজার চারশত) টাকা মাত্র।
৬। অদ্য ০৬ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার পেয়ারতলা গ্রামের পেয়ারতলা
পুকুরের পিছন হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
৭। অদ্য ০৬ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ নজীবুর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ওসমানপুর গ্রামের ওসমানপুর
মাঠ হতে ৭২ বোতল ভারতীয় মদ এবং ৪০০০ পিচ ভারতীয় হাত ঘড়ির ব্যাটারী আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ১,৮৮,০০০/-(এক লক্ষ আটাশি হাজার) টাকা মাত্র।
৮। অদ্য ০৬ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর গ্রামের
দৌলতগঞ্জ আইসিপি হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৯,৬০০/-(নয় হাজার ছয়শত) টাকা মাত্র।
৯। অদ্য ০৬ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেষপু্র থানার চাপাতলা গ্রামের চাপাতলা মাঠ হতে
৩৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৪,০০০/-(চুয়ান্ন হাজার)
টাকা মাত্র।
১০। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫,৫৩,৪৫,৮৫০/-(পাঁচ কোটি তিপ্পান্ন লক্ষ পয়তাল্লিশ হাজার আটশত পঞ্চাশ)
টাকা মাত্র।


