Pages

Sunday, June 7, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৮ জুন ২০১৫



১।   অদ্য ০৭ জুন ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ০১ জন আসামীসহ {মোঃ আলমগীর(২৫), পিতা-মোঃ আব্দুর সাত্তার, গ্রাম-মানিকপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ০৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/-(বার হাজার) টাকা মাত্র। আটককৃত আসামীকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, দামুড়হুদা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২ ‘ঘ’ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে, যার মোবাইল কোর্ট মামলা নং ৩০/২০১৫ তারিখ ০৭ জুন ২০১৫।

২।   অদ্য ০৮ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ০৮ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহিদ শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী গ্রামের উথলী মোল্লাবাড়ী মাঠ হতে ১১১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৪,৪০০/-(চুয়াল্লিশ হাজার চারশত) টাকা মাত্র।

৪। অদ্য ০৮ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ নামক স্থান হতে ২১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৫,২০০/-(পঁচাশি হাজার দুইশত) টাকা মাত্র।

৫।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৬৯,৬০০/-(এক লক্ষ উনসত্তর হাজার ছয়শত) টাকা মাত্র।