১। অদ্য ১০ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা
হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপি দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৬১/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ফতেপুর
আমবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ রফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ
ব্যাটালিয়নের ফতেপুর ক্যাম্প কমান্ডার এসআই রাম চরণ ।
২। অদ্য ১০
নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মদনা বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৩/৪-এস এর নিকট শুন্য
রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোট বলদিয়া নামক স্থানে বিজিবি-বিএসএফ
বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন মদনা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিষ্ণপুর ক্যাম্প কমান্ডার এসআই
টিপি লিপ্সা।
৩। অদ্য ১০
নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৩/১-এস
এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার কাগমারী নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপি কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ব্রহ্মনগর ক্যাম্প কমান্ডার
এএসআই ভিকে মিশ্রা।
৪। অদ্য ১০
নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৪ এর নিকট শুন্য
রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন মেদেনীপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খায়রুল ইসলাম এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গি ক্যাম্প কমান্ডার
ইন্সপেক্টর রওশন লাল।
৫। অদ্য ১০
নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপি দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৬ এর নিকট শুন্য
রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ বাশার এবং প্রতিপক্ষ বিএসএফ
এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্প কমান্ডার এসআই ডিকে
মানি।
৬। অদ্য ১০
নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের কুসুমপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/৭-এস এর নিকট
শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পিপুলবাড়িয়া মাঠ নামক স্থানে
বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রবিউল
ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ
কোম্পানী কমান্ডার এসআই ভি পুশি বাবু।
৭। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের
সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত
হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং
অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ
হয়।