Pages

Monday, November 9, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১০ নভেম্বর ২০১৫


অদ্য ১০ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বারাদী বিওপি সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বারাদী বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় বারাদী কমিউনিটি ক্লিনিক নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বারাদী বিওপি কমান্ডার হাবিলদার নায়েব সুবেদার মোসলেম উদ্দিনন। বর্ণিত সভায় মোঃ আশিক ইকবাল চঞ্চল ইউপি সদস্য ৫নং ওয়ার্ড পারকৃষ্টপুর ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।