১। অদ্য ০২ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা
৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপি দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৯০ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার পিরপুরকুল্লা
মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর কোম্পানী কমান্ডার সুবেদার
মোঃ আবু তাহের এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের রাঙ্গেরপোতা
কোম্পানী কমান্ডার এসি দ্বীপ নারায়ন সুকলা।
২। অদ্য ০২
নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০৩টা ৩০ মিনিট হতে বিকাল ০৪টা ১০ মিনিট পর্যন্ত
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা কোম্পানী দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭৬ এর
নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার আইসিপি নামক স্থানে
বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল
ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী
কমান্ডার এসি শ্রীধর।
৩। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

