Pages

Monday, November 2, 2015

বিএসএফ কর্তৃক ভারতীয় পাগল আটক এবং থানায় সোপার্দ ০২ নভেম্বর ২০১৫



অদ্য ০২ নভেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৮ টা ৩০ মিনিট হতে ০৯ টা ১০ মিনিট পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুজিবনগর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৫ এর নিকট শূন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার মুজিবনগর নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত পতাকা বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার রুস্তম আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর কোম্পানী কমান্ডার বিকাশ কুমার। উক্ত পতাকা বৈঠকে বিএসএফ একজন তথাকথিক বাংলাদেশী নাগরিককে  বিজিবি নিকট হস্তান্তর করতে চাইলে বিজিবি কোম্পানী কমান্ডার উক্ত নাগরিকের পরিচয় নিশ্চিত করার লক্ষে নাম ঠিকানা এবং ছবি দেওয়ার জন্য বিএসএফ কোম্পানী কমান্ডারকে অনুরোধ করলে প্রতিউত্তরে বিএসএফ উক্ত নাগরিককে ফেরত প্রদানে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত নাগরিক পাগল (মানসিক প্রতিবন্ধি) বলে জানা যায়। বিস্তারিত অনুসন্ধানে বাংলাদেশী কোন ব্যক্তির নিখোঁজ সংবাদ পাওয়া যায়নি। উক্ত ভারতীয় নাগরিককে অদ্য বিকাল ০৫ টার সময় ভারতের চাপড়া থানায় বিএসএফ কর্তৃক হস্তান্তর করা হয়েছে মর্মে গোপন সূত্রে জানা যায়।