১। অদ্য ০৮
ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হরিরামপুর গ্রামের হরিরামপুর
বিল হতে ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,৪০০/-(ছয়
হাজার চারশত) টাকা মাত্র।
২। অদ্য ০৮
ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হান্নান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর
মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৮,০০০/-
(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা
৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,১৪,৪০০/-(এক লক্ষ চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র।