Pages

Saturday, February 6, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ০৬ ফেব্রুয়ারি ২০১৬



১।    অদ্য ০৬ ফেব্রুয়ারি তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৮/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার কুলুপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বানপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর দিপক কুমার ।

২।    অদ্য ০৬ ফেব্রুয়ারি তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭২/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাবান্দাল নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে আমবাগান ক্যাম্প কমান্ডার এসআই আর এন মন্ডল ।

৩।  অদ্য ০৬ ফেব্রুয়ারি তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬২/৯-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার হরিহরনগর ফার্ম মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মেদেনীপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খাইরুল কালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পুটিখালী ক্যাম্প কমান্ডার এসআই ভিক্টর পুশি।

৪।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।