১। অদ্য ০৭ ফেব্রুয়ারি
২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গোয়ালপাড়া গ্রামের গোয়ালপাড়া মাঠ
হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,০০০/-(তেত্রিশ
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০৭
ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদী গ্রামের বারাদী
মাঠ হতে ১৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
৫৭,৬০০/-(সাতান্ন হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর
থানার স্বরুপপুর গ্রামের স্বরুপপুর মাঠ হতে ২৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ৩৪,৫০০/-(চৌত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪। অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী পশ্চিম মাঠ হতে ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,২০০/-(নয় হাজার দুইশত) টাকা মাত্র।
৫। অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,৬০০/-(পয়তাল্লিশ হাজার ছয়শত) টাকা
মাত্র।
৬। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৭৯,৯০০/-(এক লক্ষ উনআশি হাজার নয়শত)
টাকা মাত্র।



