১। অদ্য ০৫
জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দশর্না ওপির টহল কমান্ডার নায়েক মোঃ নজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়গনর মাঠ হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূ্ল্য ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ০৫
জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার ধোপাখালী গ্রামের ধোপাখালী মাঠ হতে
০৫ বোতল ভারতীয় মদ এবং ৩৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২১,৯০০/-(একুশ
হাজার নয়শত) টাকা মাত্র।
৩। অদ্য ০৫
জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ গোলাম সরোয়ার সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কারপাসডাংগা গ্রামের মুচির
বটতলা হতে ১৭৮ ডজন চকলেট পটকা এবং ১০০০ প্যাকেট ষ্টিক পটকা আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ১,০৬,৭০০/- (এক লক্ষ ছয় হাজার সাতশত) টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৫১,১০০/-(এক লক্ষ একান্ন হাজার একশত)
টাকা মাত্র।


