Pages

Sunday, July 3, 2016

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ০৩ জুলাই ২০১৬



১।    অদ্য ০৩ ‍জুলাই ২০১৬ তারিখ আনুমানিক সকাল ০৮টা ৩০ মিনিট হতে ০৯টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০০ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার ভাতগাছি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন আনন্দবাস বিওপির পক্ষে ‍নেতৃত্ত্ব দেন নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের ভাতগাছি ক্যাম্পের পক্ষে নেতৃত্ত্ব দেন এসআই বি বি বাডো  
২।    অদ্য ০৩ ‍জুলাই ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার নাজিরাকোনা মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাট ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রনজিত সিং ।
৩।  অদ্য ০৩ ‍জুলাই ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট হতে ১১টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮২/৪-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামাড়পাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বারাদি বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গোবিন্দপুর ক্যাম্প কমান্ডার এসআই আরকে বড়ুয়া ।
৪।   উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।