Pages

Friday, July 8, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৯ জুলাই ২০১৬



১।   অদ্য ০৯ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক সকাল ০৭টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর থানার হরিপুর গ্রামের হরিপুর মাঠ হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ আব্দুল কুদ্দুস আলী (৪২), পিতা-ছানোয়ার, গ্রাম-গবিপুর, পোঃ-গবিপুর, থানা+জেলা- মেহেরপুর} ০৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪,৫০০/-(চার হাজার পাঁচশত) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল মেহেরপুর থানায় সোর্পদ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

২।   অদ্য ০৯ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।

৩।   অদ্য ০৯ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক ভোর ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ছাইতনতলা মাঠ হতে ০১ টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৫,০০০/-(পয়ষট্টি হাজার) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৪৪,৫০০/-(এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।