Pages

Monday, July 4, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৪ জুলাই ২০১৬



১।   অদ্য ০৪ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আলাউদ্দিন  সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০৪ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাকার রাস্তার উপর হতে ১৩৫ জোড়া কানের দুল, ১০ টি হাতের আংটি, ৩৭৬ টি চেইন, ০৫ টি গলার হার, ৫৮ জোড়া হাতের চুড়ি, ২০০ প্যাকেট সিগারেট তৈরী করার কাগজ, ২৮০০ টি পটকা এবং ১৪ টি পাথরের হার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,০৭,৩০০/- (দুই লক্ষ সাত হাজার তিশত) টাকা মাত্র।
৩।   অদ্য ০৪ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ১০২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৫৩,০০০/-(এক লক্ষ তিপ্পান্ন হাজার) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৩,৮৪,৩০০/-(তিন লক্ষ চুরাশি হাজার তিনশত) টাকা মাত্র।