Pages

Friday, July 1, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০২ জুলাই ২০১৬



১।   অদ্য ০২ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর থানার বাজিতপুর গ্রামের বাজিতপুর পূবপাড়া মাঠ হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ আলমগীর হোসেন (২২), পিতা-মোঃ জমশেদ আলী, গ্রাম-ইসাখালী, পোঃ-গভীপুর, থানা+জেলা- মেহেরপুর} ০১ বোতল ভারতীয় মদ, ০১ বোতল ফেন্সিডিল এবং বাংলাদেশী ১,৫০০/- টাকা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,৪০০/-(তিন হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত আসামী এবং মালামাল মেহেরপুর থানায় সোর্পদ করা হয়েছে। যার মামলা নং- ০৩ তারিখ ০২ জুলাই ২০১৬। ধারা- ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার ১ এর ২৫ বি(১) বি মোতাবেক মামলা রুজু করা হয়েছে ।

২।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৩,৪০০/-(তিন হাজার চারশত) টাকা মাত্র।