১। অদ্য ০৮ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক সকাল ০৯টা
৩০ মিনিট হতে ১০টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১০৫ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার বেলতলা
নামক স্থানে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানীর পক্ষে নেতৃত্ব
দেন হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে ৮১ বিএসএফ
ব্যাটালিয়নের হৃদয়পুর ক্যাম্পের পক্ষে নেতৃত্ব দেনে এসআই গৌতম পান্ডে।
২। অদ্য ০৮ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে
১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ১১৬ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মেহেরপুর থানার খালপাড়
নবীনগর নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বুড়িপোতা বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ নাসির উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৫ বিএসএফ
ব্যাটালিয়নের নাটনা ক্যাম্প কমান্ডার এসআই শওকত আলী।
৩। অদ্য ০৮ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে
১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৫/৩-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার হুদাপাড়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে
পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুন্সিপুর
কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব
দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংড়া কোম্পানী পক্ষে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার এসসি
প্রকাশ সিংহ।
৪। উপরে উল্লেখিত পতাকা বৈঠক সমূহে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

