১। আদ্য ০৩ জুলাই ২০১৬ রাত আনুমানিক ০৪ টার সময় গোপন
সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এর
সার্বিক তত্ত্বাবধানে নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর সীমান্তে মেইন পিলার ৭৪ এবং ৭৫ এর
মাঝামাঝি স্থানের পাট ক্ষেতের ভিতর হতে পরিত্যক্ত অবস্থা ২২৫ টি ভারতীয় উন্নতমানের
শাড়ী, ৭০০০ টি চশমা এবং ২০৭ জোড়া টি জুতা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মালামালের
আনুমানিক মূল্য ১৬,৮২,০০০/- (ষোল লক্ষ বিরাশি হাজার) টাকা।
২। অদ্য ০৩ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টা ৩০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির
টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর
জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের জয়পুর পশ্চিম মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১৭,৫৭,০০০/-(সতের লক্ষ সাতান্ন হাজার)
টাকা মাত্র।

