১। অদ্য ০৫ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২ টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ ফয়জুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর
থানার রতনপুর গ্রামের রতনপুর মাঠ হতে ৪৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূ্ল্য ৬৭,৫০০/-(সাতষট্টি হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ০৫ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮টা
৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ১৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬৭,২০০/-(সাতষট্টি হাজার দুইশত) টাকা
মাত্র।
৩। উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৩৪,৭০০/-(এক
লক্ষ চৌত্রিশ হাজার সাতশত) টাকা মাত্র।

