Pages

Monday, August 1, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০২ আগস্ট ২০১৬



১।   অদ্য ০২ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব মোঃ ইসলাম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৮০০/-(আঠাশ হাজার আটশত) টাকা মাত্র।
২।   অদ্য ০২ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা  বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ অহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৭,৬০০/-(সতের হাজার ছয়শত) টাকা মাত্র।
৩।   উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪৬,৪০০/- (ছিচল্লিশ হাজার চারশত) টাকা মাত্র।