Pages

Wednesday, August 3, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৪ আগস্ট ২০১৬



১।   অদ্য ০৪ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ হতে ১৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০৪ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফোরকান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামে শ্বশুর বাড়ীতে বসবাসরত মোঃ রাকিব উদ্দিন এর ঘর হতে ২৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০২টি এয়ার কম্প্রেশার মেশিন আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,১৫,২০০/-(তিন লক্ষ পনের হাজার দুইশত) টাকা। উল্লেখ্য, উক্ত মালামাল আটকের জন্য চুয়াডাংগা জেলার জীবননগর থানার হরিহরনগর গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ রাকিব উদ্দিন (৩২), চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের আব্দুস সালামের ছেলে মোঃ শাকিল (২৮) এবং একই গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে সাদ্দাম আলী (২৫)নামের ০৩ জনকে পলাতক আসামী করে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-০৯ তারিখ ০৪ গস্ট ২০১৬
৩।   উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩,৭৫,২০০/- (তিন লক্ষ পঁচাত্তর হাজার দুইশত) টাকা মাত্র।