অদ্য ০২ আগস্ট ২০১৬
তারিখ সকাল আনুমানিক ১১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন এর
সার্বিক তত্ত্বাবধানে নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা সদর থানার নীলমনিগঞ্জ বাজার নামক স্থানের পিটিআই মোড় সংলগ্ন চাউল
মিলের অফিস হতে ০২ (দুই) পাউন্ড কোবরা সাপের বিষসহ ০১ জন আসামী (মোঃ সোহেল (৪০), পিতা-মৃত
হারুন, গ্রাম-বোয়ালমারী, ডাকঘর-নীলমনিগঞ্জ, থানা+জেলা-চুয়াডাংগা) আটক করতে সক্ষম
হয়। আটককৃত কোবরা সাপের বিষের আনুমানিক মূল্য ১২,০০,০০,০০০/-(বার কোটি) টাকা।
