Pages

Monday, August 8, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৯ আগস্ট ২০১৬



১।   অদ্য ০৯ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানার ঝিনাইদহ পাকা রাস্তার উপর কাভাড ভ্যান তল্লাশী করে ৮৪ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৮,৪০,০০০/-(আট লক্ষ চল্লিশ হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০৯ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া তিন চারার মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৫,০০০/-(পচাত্তর হাজার) টাকা মাত্র।
৩।   অদ্য ০৯ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২৮,৮০০/-(আটাশ হাজার আটশত) টাকা মাত্র।
৪।   উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৯,৪৩,৮০০/-(নয় লক্ষ তেতাল্লিশ হাজার আটশত) টাকা মাত্র।