Pages

Friday, August 5, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৬ আগস্ট ২০১৬



১।   অদ্য ০৬ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ নজিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৪,৪০০/-(চৌদ্দ হাজার চারশত) টাকা মাত্র।
২।   অদ্য ০৬ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হাসাদহ গ্রামের হাসাদহ রাস্তার উপর হতে ০৪টি গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা মাত্র।
৩।   অদ্য ০৬ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ৩৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৫২,৫০০/-(বাহান্ন হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪।   অদ্য ০৬ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ৪৫৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৮১,২০০/-(এক লক্ষ একাশি হাজার দুইশত) টাকা মাত্র।

৫।   অদ্য ০৬ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী মুন্সি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের রাজাপুর মাঠ হতে ১৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬২,৪০০/-(বাষট্টি হাজার চারশত) টাকা মাত্র।
৬।   উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৬,১০,৫০০/-(ছয় লক্ষ দশ হাজার পাঁচশত) টাকা মাত্র।