১। অদ্য ০৩ আগস্ট ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫ টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল
কমান্ডার নায়েব মোঃ আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০৩ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৬টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার
মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা তিন রাস্তার মোড় হতে ২২ বোতল ভারতীয়
ফেন্সিডিল এবং ০১টি বাই সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১২,৮০০/-(বার
হাজার আটশত) টাকা মাত্র।
৩। অদ্য ০৩ আগস্ট ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টা
৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর
জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা হতে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল
আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১২,০০০/-(বার হাজার) টাকা মাত্র।
৪। উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৭২,৮০০/-
(বাহাত্তর হাজার আটশত) টাকা মাত্র।


