১। অদ্য ০৭ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা
৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল
কমান্ডার সুবেদার মোঃ ইউনুছ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার বড়বলদিয়া গ্রামের বড়বলদিয়া মাঠ হতে ৫২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূ্ল্য ৭৮,০০০/-(আটাত্তর হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০৭ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার
নায়েব সুবেদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা মাঠ হতে ০১ কেজি ১০০ গ্রাম ভারতীয় গাঁজা আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,৮৫০/-(তিন হাজার আটশত পঞ্চাশ) টাকা মাত্র।
৩। উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৮১,৮৫০/-(একাশি
হাজার আটশত পঞ্চাশ) টাকা মাত্র।

