Pages

Sunday, December 4, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৫ ডিসেম্বর ২০১৬



১।   অদ্য ০৫ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া মাঠ নামক স্থান হতে ৯৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/-(আটত্রিশ হাজার চারশত)টাকা মাত্র।

২।   অদ্য ০৫ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ নামক স্থান হতে ৩৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১৪,৪০০/-(চৌদ্দ হাজার চারশত)টাকা মাত্র।

৩।   অদ্য ০৫ ডিসেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ নামক স্থান হতে ২১ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩১,৫০০/-(একত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।


৪।   উপরে আটককৃত ১৩২ বোতল ফেন্সিডিল এবং ২১ বোতল মদ এর সর্বমোট মূল্য ৮৪,৩০০/-(চুরাশি হাজার তিনশত)টাকা মাত্র।