১। অদ্য ০৬ ডিসেম্বর ২০১৬ তারিখ সকাল
আনুমানিক ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ব্যাটালিয়ন
সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দামুড়হুদা চৌরাস্তার মোড় নামক স্থান হতে
০১ জন আসামীসহ(মোঃ সাইফুল ইসলাম(২৫), পিতা-বদরুদ্দীন, গ্রাম-পিরপুরকুল্লা, পোষ্ট-কার্পাসডাংগা,
থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৯৯ বোতল ফেন্সিডিল-৩৯,৬০০/-, ০১ টি নসিমন গাড়ী-১,৫০,০০০/- এবং ০১ টি
মোবাইল সেট-৩,৪৫০/- আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৯৩,০৫০/-(এক লক্ষ তিরানব্বই
হাজার পঞ্চাশ) টাকা মাত্র। আটককৃত আসামীসহ মালামাল দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ নায়েব
সুবেদার মোঃ ইসমাইল হোসেন বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
২। অদ্য ০৬ ডিসেম্বর ২০১৬ তারিখ
রাত আনুমানিক ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা বাবলাতলা
মাঠ নামক স্থান হতে ১৫০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৬০,০০০/-(ষাট
হাজার)টাকা মাত্র।
৩। অদ্য ০৬ ডিসেম্বর ২০১৬ তারিখ
রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা
বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোটবলদিয়া গ্রামের ছোটবলদিয়া মাঠ নামক স্থান হতে ৭২
বোতল ফেন্সিডিল-২৮,৮০০/- এবং ১০ বোতল মদ-১৫,০০০/- আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৩,৮০০/-(তেতাল্লিশ
হাজার আটশত) টাকা মাত্র।
৪। অদ্য ০৬ ডিসেম্বর ২০১৬ তারিখ
রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে
চুয়াডাংগা জেলার জীবননগর থানার পুরাতন তেতুলিয়া গ্রামের দত্তনগর পাকা রাস্তার উপর অভিযান
চালিয়ে ০৩ টি গরু আটক করে, যার আনুমানিক মূ্ল্য ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার)
টাকা মাত্র।
৫। উপরে আটককৃত ৩২১ বোতল
ফেন্সিডিল, ১০ বোতল মদ, ০৩ টি গরু, ০১ নসিমন গাড়ী এবং ০১ টি মোবাইল সেট এর সর্বমোট
মূল্য ৪,১৬,৮৫০/-(চার লক্ষ ষোল হাজার আটশত পঞ্চাশ)টাকা মাত্র।