অদ্য ০৭ এপ্রিল ২০১৫ তারিখে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগার তত্ত্বাবধানে রাজবাড়ী জেলার ৮৭তম ব্যাচের ভর্তিকৃত রিক্রুটদের চুড়ান্ত মেডিক্যাল চলাকালীন আনুমানিক দুপুর ০১টার সময় বিজিবিতে ভর্তির দালাল চক্রের হোতা মোঃ শফিকুল ইসলাম (মঞ্জু) (২৬), পিতা-মৃত শাহেদ আলী শেখ, গ্রাম+পোষ্ট- কালীনগর, থানা-মোকসেদপুর, জেলা গোপালগঞ্জ কে আটক করা হয়। ঘটনায় প্রকাশ উক্ত দালাল বিজিবিতে ভর্তি ইচ্ছুক ৮৭ তম ব্যাচের মোঃ আবু সাঈদ (২১) (জিডি-৪৬০২৮৭), পিতা-মোঃ আব্দুল বারেক, গ্রাম-চরবিনকরী, পোষ্ট-কাচারীপাড়া, থানা-পাংশা, জেলা-রাজাবাড়ী এর নিকট হতে চাকুরীর মিথ্যা প্রলোভন দেখিয়ে ৩০০ টাকার ষ্ট্যাম্পে ৫,৫০,০০০/- টাকার চুক্তিপত্র স্বাক্ষর করে। পরবর্তীতে দালাল মোঃ শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় মোঃ জাহিদ হোসেন (২৭), পিতা-লাল্টু মেম্বর, কুষ্টিয়াও উক্ত চক্রের সাথে জড়িত। বর্তমানে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য চুয়াডাংগা সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে। এছাড়া বিজিবিতে লোক ভর্তির সময় এ ধরনের ভূয়া দালাল চক্রের নিকট হতে সাবধানতা অবলম্বন এর জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হলো।
