১। গত ০৭ এপ্রিল
২০১৫ তারিখ আনুমানিক রাত ১১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর
মাঠ হতে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৬,০০০/-(ছিয়ানব্বই
হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ০৮
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মোজাম্মেল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোট বলদিয়া গ্রামের ছোট
বলদিয়া নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ০৮ এপ্রিল
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মির্জা ওয়াজেদ আলী
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুরহুদা থানার ফুলবাড়ী গ্রামের
ফুলবাড়ী মাঠ হতে ২১ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩১,৫০০/-(একত্রিশ
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪। অদ্য ০৮ এপ্রিল
২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মনোহরপুর গ্রামের মনোহরপুর
মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/-(ঊনিশ
হাজার দুইশত) টাকা মাত্র।
৫। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৮২,৭০০/-(এক লক্ষ বিরাশি হাজার সাতশত)
টাকা মাত্র।
